ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে অবমাননার প্রতিবাদে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা ইমাম পরিষদের আযোজনে খান জাহিদ হাসান চত্বরে গতকাল সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট উপজেলার ইমাম পরিষদের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি আবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলাল হোসাইন, যুগ্ন সম্পাদক হাফেজ ক্বারী শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় আলেম-ওলামাগণ। এ সময় উপজেলার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।