সারিয়াকান্দির হাসনাপাড়া খোর্দ্দবলাইল গ্রামে জমি নিয়ে দু‘পক্ষের মধ্য সংঘর্ষে গুরুতর আহত আছমা বেগম মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছন, শুক্রবার সাড়ে ১১টার দিকে ওই গ্রামের সংঘর্ষে আশরাফ আলীর(৬৫) মেয়ে আছমা বেগম(৩৫) জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে নিজেদের পরিবারের মধ্য হওয়ায় সে অতি উৎসাহি হয়ে সংঘর্ষ থামাতে যান। কিন্তু সংঘর্ষকারীরা তাকেও লাঠি দিয়ে এলোপাতারী মারপিট শুরু করেন। এতে সে গুরুতর আহত হলে প্রথমে তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতরাত পনে ৮টার দিকে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় ১০ ঘন্টা হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর তার মৃত্যু হয়। সে একই উপজেলা সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের সুরুজ মোল্লার স্ত্রী। গত বৃহস্পতিবার তার ফুফুর মৃত্যুর খবর পাওয়ার পর বাবার বাড়ী খোর্দ্দবলাইল গ্রামে মৃত ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন।
উল্লেখ্য শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ওই গ্রামের ইসমাইল হোসেন খোর্দ্দবলাইল মৌজার ১৯৯৬ সালের দিকে ৯০ শতক খাস জমি পত্তন নেন। কিন্তু দীর্ঘদিনেও ইসমাইল হোসেন জমিতে যেতে পারেননি। তার চাচাতো ভাইয়েরা ওই জমি ভোগদখল করে আসছেন। দখল না ছাড়ায় তাদের মধ্য দফায় দফায় শালীষি বৈঠক করেও কোন ফয়সালায় আসেনি। এই কারণ হিসাবেই শুক্রবার তাদের মধ্য সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছিলেন।