‘বঙ্গবন্ধুর দর্শন সমাবয় উন্নয়ন’-এ প্রতিপাদ্য নিয়ে শনিবার সারাদেশের মতো পাবনার চাটমোহরেও পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো.সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন,উপজেলা সমবায় কর্মকর্তা সমর কুমার বিশ্বাস। বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,দৈনিক আমাদের বড়াল সম্পাদক,দৈনিক ইতেতফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন,যুব উন্নয়ন অীফসার আঃ হারিম,সমবায়ী মো.সাখাওয়াত হোসেন প্রমূখ।