৭ই নভেম্বর জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে যুবদল কার্যালয়ে শনিবার বেলা ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর বিএনপির আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র ফিরোজ মো: কামরুল হাসান, সাংবাদিক মনসুর আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মান শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারন সম্পাদক লায়ন ফরিদ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান টিটু, বিএনপির নেতা চুট্টু, আজাদ, রিকু, আলতাব, চঞ্চল, সফিকুল, ফিরোজ, যুবদল নেতা আবদুর সবুর সবুজ, ফেরদৌস হোসেন, আলম, রাশেদ, রুবেল প্রমুখ। আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের আত্তার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।