হাজার হাজার ইসলাম ধর্ম প্রিয় মুসলিম জনতার সমাগমে নিকলী উপজেলা গুরুই ইউনিয়নে, ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে মুসলিম জনতা। এখানে আরো উপস্থিতি ছিলেন নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন মসজিদণ্ড মাদ্রাসার উলামায়ে একরামগণ প্রমূখ।
শুক্রবার জুম্মার নামাজ বাদ গুরুই থেকে হিলচিয়া বাজার পর্যন্ত মানব বন্ধনের আয়োজন করেন, ওই মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরণের কর্মকাণ্ড বেড়ে গেছে। ইসলাম ধর্ম মানবতার ধর্ম,শান্তির ধর্ম।আমরা অন্য কোন ধর্মকে অবমাননা করিনা। তবে আমাদের প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র ও কটূক্তি করলে ছেড়ে দেওয়া হবে না।
দেশের প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে বক্তারা বলেন, মসজিদ ,মাদ্রাসার দেশ বাংলাদেশ,প্রায় ৯২% মুসলিম এ দেশে। এতবড় একটা ঘটনার পরেও সরকার এখনও চুপ থাকে কিভাবে ? দ্রত ফ্রান্সের দূতাবাস ঘেড়াও করে এর বিচার করতে হবে নতুবা জনতা চুপ থাকবে না।
এসময় বক্তারা ফ্রান্সের সব ধরনের পন্য বয়কট করার আহবান করেন। এসবের নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।