“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ ইং পালিত হয়েছে। দিবসটি পালনে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন’র সভাপতিত্বে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও অধ্যক্ষ এল জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সমবায়ী কৃষক আবদুল হামিদ, প্রেসক্লাব মোল্লাহােেটর সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি শরীফ মাসুদুল করিমসহ সাংবাদিক এস,এম মিজানুর রহমান ও মোঃ মোস্তফা মীর প্রমূখ।