পাবনার চাটমোহরে শনিবার সকালে সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় থানা মোড় আমতলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাটমোহর উপজেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। সংগঠণের উপজেলা সভাপতি জয়দেব কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠণের সহ-সভাপতি ডাঃ অঞ্জন ভট্টাচার্য,সহ-সভাপতি অধ্যাপক পিনাক ভট্টাচার্য,সাধারণ সম্পাদক পলাশ ডি কস্তা,সাংগঠনিক সম্পাদক তুষার ভট্টাচার্য,অধ্যাপক অনুপ কুন্ডু,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,সমাজসেবী খন্দকার হোসনেয়ারা হাসি প্রমূখ উপস্থিত ছিলেন।