রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের উদ্যোগে শনিবার দুপুরে পাবনার চাটমোহরে দূর্যোগকালীন সময়ের জন্য ফ্যামিলি টেন্ট (তাবু) বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদে মিলনায়তনে রেডক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সাধারণ সম্পাদক ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আ.হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত তাবু বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মো. মকবুল হোসেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈকত ইসলাম,রেডক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ের বিতরণ সহকারী এমআরআরও সোহেল মোস্তাফিজ,পাবনা ইউনিটের জুনিয়র সহকারী দেলোয়ার হোসেন,যুব প্রধান ফরহাদ হোসেন,প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দির কমিটিকে এই তাবু প্রদান করা হয়। পাবনার চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় ১৪০টি তাবু বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।