গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিক হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবদুল মতিন। সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবীর,
জেলা সমবায় কর্মকর্তা মো: ফেরদৌস রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো: আবদুদ দাইয়ান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ সিদ্দিক, জমি বন্ধকী ব্যাংকের চেয়ারম্যান মসফিকুর রহমান মন্ডা ও সাংবাদিক আবেদুর রহমান স্বপন। জেলা প্রশাসক বলেন,- সমবায়ীদের সরকার প্রণোদনা দিয়েছে, দারিদ্র দূরীকরণে সমবায়ীদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন - সমবায়ের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে।