জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে আজ রোববার পাবনার ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগেএক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন রাজু, জাফর ইকবাল হিরোক, বিএনপি নেতা আবদুল কাদের, শহিদুল ইসলাম টিটু, যুবদল নেতা ফিরোজ আহমেদ, ছাত্রদল নেতা শায়েখ আবু সায়েম সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা আখিরুজ্জামান মাসুম, মেহেদি হাসান পান্না প্রমুখ।