‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এ দিবসটি পালিন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশাসন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ হারুন রশিদ জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহানা আক্তার।
অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, জন্মভূমি সমবায় সমিতির ম্যানেজার বিজয় সরকার, অগ্রগতি ঋণদান সমিতির সহ সভাপতি আতাউর রহমান সজল প্রমুখ বক্তব্য রাখেন।