ভৈরবে ২শ ৮০ বোতল ফেনসিডিলসহ মিজান শেখ (২৮) নামে মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ।।এ সময় মাদকবহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়। মিজান সরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানাধিন বাংলাবাজার গ্রামের কামাল শেখের পুত্র। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার ভোরে শহরের নাটালের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
ভৈরব থানার ওসি মোঃ শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব নাটালের মোড় এলাকা থেকে মিজানকে একটি প্রাইভেটকারসহ আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ২শ ৮০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ অবৈধ মাদক বহনের কারণে প্রাইভেটকারটিও জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত মিজানের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।