ফ্রান্সে মহানবী (সঃ) কে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে শনিবার সকালে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজমিস্ত্রী একতা সংগঠনের আয়োজনে শনিবার শিমুলকান্দি ইউনিয়নের চানপুরঁ বালুর মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মোঃ নুরু মিয়া,সাধারন সম্পাদক মোমেন মিয়া ও মামুন মিয়া বলেন, প্রাণের নবী প্রিয় নবীর অপমান মুসলিম বিশ্ব সইবেনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
এ সময় তারা আরো বলেন, ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানান এবং সকল মুসলিম বিশ্বকে ফ্রান্সের পণ্য বর্জণ করার আহবান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কমলপুর মুসলিমের মোড়ে গিয়ে শেষ হয়।