“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে রাজশাহীর বাগমারায় ৪৯ তম সমবায় দিবস-২০২০ পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা আলাউদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আত-তিজারা রাজশাহী লিমিটেড এর পরিচালক আবদুল হালিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমীন প্রমুখ। অনুষ্ঠানে শেষে সমবায় সমিতিতে বেশী অবদান রাখায় আত-তিজারা রাজশাহী লিমিটেড উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ক্রেস্ট প্রদান ও পরিচালক আবদুল হালিমকে সেরা সমবায় সংগঠক হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এ ছাড়া স্থানীয় আরো তিনটি সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমবায় সদস্য নুরুল হুদা।