বগুড়ার সান্তাহারে পৌর এলাকায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে প্রায় ৭ লাখ টাকা ব্যায়ে বিভিন্ন রাস্তার সিসি ঢালাই, ইট সোলিং ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টার সময় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার সিসি ঢালাই, ইট সোলিং ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, ওই ওয়াডের্র কাউন্সিলর আবদুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জোয়াদার, রেলওয়ে শ্রমিকলীগ নেতা সাহিদ হোসেন, কনস্ট্রাকশনের ঠিকাদার তৌহিদ হোসেন জোয়াদার প্রমূখ।