‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার(৭ নভেম্বর) সকালে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুল আলমের সভাপতিতে ¡প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়া মীলীগের সভাপতি মো. বাবুল হোসেন খান।
উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে মূল আলোচনা শুরুহয়। আলোচনা সভার সভাপতি মো: মারুফুল আলম বলেন, আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু মুসা,চিতলমারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন সভাপতি মাও: ইদ্রিসুর রহমান, মো.হাসিবুল্লাহ সহকারী পরিদর্শক (সমবায়), মো. আসাদুজ্জামান মীর সহকারী পরিদর্শক (সমবায়), ফারুক আহমেদ, কৃত্রিম প্রজনন কারী, মৃন্ময় কুমার বালা সভাপতি চিতলমারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন মুকুল হালদার, ব্যবস্থাপক চিতলমারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন(কালব্)।