কিশোরগঞ্জের বাজিতপুর চাল মহল সংলগ্ন একটি অরাজনৈতিক সংগঠন “বন্ধুত্বের বন্ধনে আমরা ১৯৯৭” শুক্রবার বিকেল ৪ টার দিকে শাহরুখ মাহমুদ কমলের সভাপতিত্বে সম্মীলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ। ১৯৯৭ ব্যাচের ২ শত ৮০ জন বন্ধুরা বিভিন্ন উপজেলা থেকে উপস্থিত হন। তাদের একটি মাত্র বক্তব্য এখানে তারা প্রতি বছর সম্মীলনে মিলিত হবেন এবং দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করবেন বলে আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুর রহিম রিপন। ১৯৯৭ ব্যাচের অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন, এই ব্যাচের এক বন্ধু মোঃ তাজুল ইসলাম। এই অনুষ্ঠান শেষেবিকেল ৫ টায় বাজিতপুর পৌর শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন করেন।