কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে শনিবার সকাল ১০টায় ৪৯তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান। আলোচনা সভা শেষে ৫টি সমবায় সমিতি যথাক্রমে ভালো অবদানের জন্য সাথী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, আগামী সঞ্চয়, সমবায় সমিতি, রপসি বাংলা মাল্টিপারপাস কোপারেটিভ সোসাইটি কাইয়মের বাউলি মৎসজীবি সমবায় সমিতি ও মাইজচর ধোয়া নদী মৎসজীবি সমবায় সমিতি কে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার বেগম, বাজিতপুর কর্মকর্তা ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।