ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোনারগাঁ উপজেলার ঢাকাণ্ডচট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মেঘনা ওলামা ঐক্য পরিষদের উদ্দোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিবাদ সভায় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: মাসুদুর রহমান মাসুম, মুফতি মিজানুর রহমান, মাওলানা কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ফ্রান্স সরকারের ইসলাম বিদ্ধেষী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্রান্সের ইসলাম বিদ্ধেষ ও মহানবী (সাঃ) এর অবমাননায় বিশ্বের প্রায় ২শত কোটি মুসলমান ব্যথিত ও ক্ষুব্ধ। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইতে হবে।