প্রথমে প্রেম পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ। ফলে ৭ম শ্রেনী পড়-য়া স্কুল ছাত্রী এখন ৬ মাসের অন্ত:সত্তা। এ ঘটনায় আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামে।
মামলার এজাহারে জানা গেছে, আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের আবদুল খালেকের লম্পট ছেলে মিরাজুল ইসলাম (২৪) বাড়ির পাশের জনৈক ব্যক্তির ৭ম শ্রেণীর স্কুল পড়-য়া মেয়ের সাথে প্রথমে প্রেম অত:পর প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রলোভন দিয়ে চলতি বছর ৩ মার্চ তারিখে ঐ স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এর পরেও তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এঘটনাটি জানাজানি হলে মিরাজুলকে বিয়ে প্রস্তাব দিলে সে অস্বীকার করে। এরপর গত ৪ নভেম্বর ঐ স্কুল ছাত্রীকে ডাক্তারি পরিক্ষা করা হলে তার পেটে ২৫ সপ্তাহের বাচ্চা দেখা যায় বলে চিকিৎসক জানান।
পরে ৬ নভেম্বর ঐ স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মিরাজুল ইসলামের নামে আটঘরিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) (০৩) এর ৯ (১) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে আটঘরিয়া থানার এসআই শফিউল ইসলাম জানান, মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।