মোল্লাহাটে জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার সহধর্মিনী রূপা চৌধূরীর আশু সুস্থ্যতা কামনায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সার্বিক তত্বাবধানে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মোল্লাহাটের মসজিদে মসজিদে শুক্রবার জুম্মা নামাজ অন্তে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হেলাল উদ্দীন এমপি’র মা রিজিয়া নাসেরসহ শেখ পরিবারের সকলের সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামান করা হয়। একই উদ্দেশ্যে মোল্লাহাটের সকল এতিম খানায় উন্নতমানের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ হেলাল উদ্দীন এমপি’র একান্ত সহকারী মোঃ ওয়ালীদ হোসেন এর উদ্যোগে মোল্লাহাটের শাসন উত্তরপাড়া শিকদার বাড়ি জামে মসজিদে অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিতম হয়।