সারিয়াকান্দির হাসনাপাড়া খোর্দ্দবলাইল গ্রামে জমি নিয়ে দু‘পক্ষের মধ্য সংঘর্ষ হয়েছে। শুক্রবার সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষে মহিলা ৭জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার সাড়ে ১১টার দিকে খোর্দ্দবলাইল গ্রামে বাড়ির জমি নিয়ে আফসার আলী আকন্দের সাথে ইসমাইল ও ইসরাফিলের সঙ্গে কথা কাটাকাটি হয় । কথা কাটাকাটির একপর্যায়ে অশ্লীল ভাষায় গালাগালি শুরু হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আফসার আলী আকন্দ (৭০), আশরাফ আলী (৫০), আছমা বেগম (৩০), জাহার আলী (৩০) শাহার আলী (২৫) আশরাফ আলী, আছমা বেগম, জাহার আলী, শাহার আলী ও আফসার আলী আকন্দ মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর পক্ষের ইসমাইল হোসেন(৪৫), ইসরাফিল হোসেন (৪০) আহত হয়ে তারা সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমাইর হোসেন বলেন, মাঠে তাদের দখলে থাকা জমিতে আগাছা ও কুচুরিপানা পরিষ্কার করতে গেলে প্রতিপক্ষের লোকেরা তাদেরকে মারপিট করেন।