কিশোরগঞ্জের বাজিতপুর চাল মহল সংলগ্ন একটি অরাজনৈতিক সংগঠন “বন্ধুত্বের বন্ধনে আমরা ১৯৯৭” গতকাল শুক্রবার বিকেল ৪ টার দিকে শাহরুখ মাহমুদ কমলের সভাপতিত্বে সম্মীলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ। ১৯৯৭ ব্যাচের ২ শত ৮০ জন বন্ধুরা বিভিন্ন উপজেলা থেকে উপস্থিত হন। তাদের একটি মাত্র বক্তব্য এখানে তারা প্রতি বছর সম্মীলনে মিলিত হবেন এবং দুঃখী মানুষের পাশে দাড়িয়ে তাদের উপকার করবেন বলে আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম রিপন। ১৯৯৭ ব্যাচের অনুষ্ঠানটি সার্বিক সহযোগীতা করেন, এই ব্যাচের এক বন্ধু মোঃ তাজুল ইসলাম। এই অনুষ্ঠান শেষেবিকেল ৫ টায় বাজিতপুর পৌর শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপন করেন।