ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সিজার আলী সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পল্টন থানা ছাত্রদলের সদ্য সাবেক এই সহ-সাংগঠনিক সম্পাদক শুক্রবার দুপুরে সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর গ্রামের বাড়িতে এলে তাকে আন্তরিক প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্রদল নেতা সিজার আলী জানান, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুল হক এনাম ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মানিক সহ তার জন্মস্থান আদমদীঘি ও সান্তাহারে যারা সব সময় তাকে রাজনীতিতে অনুপ্রেরণা দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্থানীয় বিএনপির পক্ষে এই ছাত্রদল নেতার সাফল্য ও দীর্ঘাযু কামনা করেন আদমদীঘি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহাফুজুল হক টিকন, এস.এম আখতারুজ্জামান মিঠু, মামুনুর রশিদ, স্বপন, আলম, মাহাফুজুর রহমান লিটন, সোহাগ হোসাইন প্রমূখ।