তৃর্ণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৪ওর্য়াড জাতীয়পার্টির সঙ্গে উপজেলা নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার হাদিবাঁশকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়পার্টির আহ্বায়ক মুকিতুর রহমান কিসলু,যুগ্ন আহ্বায়ক ও মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান। মাধবপাশা ইউনিয়ন জাতীয়পাটির সভাপতি মোবাশ্বের আলী সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাধবপাশা ইউপি’র জাতীয়পাটির সাধারন সম্পাদক শাহজাহান বাদশা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ,প্রচার সম্পাদক মিজানুর রহমান, সেচ্চাসেবক পাটির সভাপতি আবদুল রব কাজল, শাহজাহান হাওলাদার,সায়েদ ফকির,উপজেলা ছাত্র সমাজের যুগ্ন আহ্বায়ক ইব্রাহিম খান সজল প্রমূখ।