ফ্রান্সে রাসুলে করীম হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে পাবনার চাটমোহরে শুক্রবার পৃথক পৃথক বিক্ষোভ মিছিল,সমাবেশ,ফ্রান্সের পতাকা পোড়ানোসহ ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
শুক্রবার বাদ জুমআ চাটমোহর পৌর শহরের নতুন বাজার থেকে তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহী মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ফ্রান্সের জাতীয় পতাকা পোড়ানোসহ সেদেশের প্রেসিডেন্টের কুশপুক্তলিকা দাহ করা হয়।
এদিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গ্রামের সড়ক প্রদক্ষিণ করে চাটমোহর পৌরসভার নতুন বাজারে গিয়ে শেষ হয়।
এছাড়া উপজেলার হান্ডিয়াল,ডিবিগ্রামসহ বিভিন্ন গ্রামে পৃথক পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।