চাটমোহর উপজেলার সীমান্তবর্তী আটঘরিয়া উপজেলার চিকনাই নদীতে পক্ষকালব্যাপী নৌকা বাইচের ফাইনাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এই বাইচে পাবনা জেলা ও আশপাশের জেলা থেকে ৩২টি নৌকা অংশ নেয়। ফাইনালের দিন তিন টানের পর চাটমোহরের পবাখালী এক্সপ্রেস প্রথম স্থান অধিকার করে এবং আটঘরিয়ার উপজেলার বাওইখোলা এক্সপ্রেস দ্বিতীয় স্থান এবং চাটমোহরের বাংলার বাঘ তৃতীয় স্থান লাভ করে।
এদিন রাতে বিজয়ীদের মধ্যে পুরুস্কার হিসেবে বড় দেশী ষাড় গরু তুলে দেন স্কয়ার গ্রুপের পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। এর আগে নৌকায় চড়ে বাইচ উপভোগ করেন অঞ্জন চৌধুরী পিন্টু।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষিকী উপলক্ষে স্কয়ার ফুড এ- বেভারেজের পৃষ্টপোষকতায় এই বাইচের আয়োজন করা হয়। এ উপলক্ষে আটঘরিয়ার গোরুরী বাজারে নদীপাড়ে আটঘরিয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম রতনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। বিশেষ অতিথি ছিলেন পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, পাবনা সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম,চাটমোহর উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ মাষ্টার,আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন,পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান,পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আবদুল মতীন খান,পাবনা জেলা যুবলীগ আহ্বায়ক আলী মতুর্জা বিশ^াস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ প্রমুখ। চিকনাই নদীর দুইপাড়ে হাজার হাজার মানুষ এই বাইচের ফাইনাল উপভোগ করেন। গত ১৭ অক্টোবর এই বাইচের উদ্বোধন করা হয়।