পাবনার চাটমোহরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান গতকাল দুুর পর্যন্ত মেলেনি। রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করেছে। গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাছ ধরতে গিয়ে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইচর মন্ডলপাড়ার শহিদুল ইসলামের ছেলে বাক প্রতিবন্ধী নজরুল ইসলাম (৩২) পানিতে ডুবে নিখোঁজ হয়।
এ ঘঁনার পর স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তার সন্ধান শুরু করে। কিন্তু না পাওয়ায় রাজশাহী থেকে স্থানীয় প্রশাসন ডুবুরী দল নিয়ে আসে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সন্ধান করেও নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি। অবশেষে উধ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করা হয়েছে। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়,নজরুল ইসলাম বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে জিয়ালগাড়ি জোলায় মাছ ধরতে যায়। মাছ ধরতে ধরতে সে ওই জোলায় অবৈধভাবে স্থাপিত সুতিজালের প্রবল ¯্রােতের কবলে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষনিক সুতিজাল স্থাপনকারীরাসহ অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু কোন সন্ধান পায়না। খবর দেওয়া হয় চাটমোহর ফায়ার সার্ভিস স্টেশনে। এদিন দুপুর ২টার পর দিকে ফায়ার সার্ভিস কর্মীরা সন্ধান শুরু করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। শুক্রবার সকাল থেকে ডুবুরী দল সন্ধ্যান করেও তার সন্ধান পায়নি।
এলাকাবাসীর ধারণা সে হয়তো ভেসে গুমানী নদীতে চলে গেছে। সুতিজালের সৃষ্টি কৃত্রিম প্রবল ¯্রােত তাকে হয়তো ভাসিয়ে নিয়ে গেছে।