প্রেসক্লাব মোল্লাহাটের মাসিক সমন্বয় সভা ও জননেতা সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ তার পরিবারের যে, সকল সদস্য অসুস্থ তাদের সকলের আশু সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এরপর একই স্থানে জননেতা সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার সহধর্মিনী রূপা চৌধূরীসহ অসুস্থ্যদের আশু সুস্থ্যতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রিজিয়া নাসেরসহ শেখ পরিবারের সকলের সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়। এ ছাড়া দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামান করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মানজুরুল হক।
প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি শরীফ মাসুদুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় শুক্রবার সকাল ১০ টা-দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই পর্বে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্যদেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক অরুন কুমার দাশ, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, নির্বাহী সদস্য মিয়া পারভেজ আলম, মোর্শেদা আকতার রত্না, সদস্য শেখ সোহেল রানা, মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোঃ জিন্নাত আলী শিকদার, এস,এম, মিজানুর রহমান, মোঃ ইমলাক শেখ, মোঃ মোস্তফা মীর ও কাফি হাসান বাশার প্রমূখ।