ভৈরবে শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী শপথ বাক্য পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৬৪ ডি ফোরামের আয়োজনে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থানীয় ৮টি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ শপথবাক্য পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় আলোচনাসভায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম রিপন,সাবিহা মাহবুব প্রভা,ইমরান মিয়া, আহমেদ হৃদয়,কবি নাজমুল হক,আসিফ প্রধান। এ সময় তারা বলেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় সারাদেশে ধর্ষণ ইভটিজিং বেড়ে গেছে। তাই ধর্ষণের বিরুদ্ধে সবাইকে সচেতনতার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগই ধর্ষণ রোধ করা সম্ভব। পরে ধর্ষণের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান আবু বক্কর ছিদ্দিক।