ভৈরবে বিপুল পরিমান নকল স্যানিটারী ন্যাপকিন,বেল্ট.দাতেঁর ক্যাপ জব্দ করা হয়েছে॥ পরে জব্দকৃত মালামাল ভ্র্যাম্যমান আদালত পুড়িয়ে ধব্বংস করে ফেলেছে। অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন অবৈজ্ঞানিক উপায়ে নকল স্যানিটারী ন্যাপকিন,বেল্ট.দাতেঁর ক্যাপ তৈরী ও বাজারে বিক্রির অপরাধে বাবা ছেলেকে আটক করে ভ্র্যাম্যমান আদালত। আটককৃতরা হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উচ্চমান সহকারি শাহজাহান মিয়া ও তার পুত্র মহিদুল হক জীবন। পরে তাদের স্বীকারোক্তিনুযায়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনের সততা,নিরাময় ও বন্যা নামের ৩টি ফার্মেসীতে অভিযান চালিয়ে নকল স্যানেটারী ন্যাপকিন উদ্ধার করা হয়। এ সময় শহাজাহান মিয়াকে ৬ মাস ও তার পুত্র মহিদুল হক জীবনকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ২ লাখ টাকা জরিমানা এবং ৩টি ফার্মেসীর মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।
এ সময় ফার্মেসীর মালিকরা জানান, প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকমপ্লেক্সের নার্সরা চিকিৎসকের প্রেসকিপশনে এ নকল ন্যাপকিন লিখে দেয়ায় ও অফিস সহকারি শাহজাহান মিয়া তাদেরকে এ ন্যাপকিন বিক্রি করতে বাধ্য করে। অন্য ন্যাপকিন রোগীদেরকে দিলে রোগীদের বকাঝকা করে ফেরত পাঠায়। আটককৃত মহিদুল হক স্বীকার করে যে সে নকল স্যানিটারী ন্যাপকিন,বেল্ট.দাতেঁর ক্যাপ তৈরী করে দেশের বিভিন্ন জেলায় ডেন্টাল ও ফার্মেসিতে বিক্রি করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন অবৈজ্ঞানিক উপায়ে নকল স্যানিটারী ন্যাপকিন,বেল্ট.দাতেঁর ক্যাপ তৈরী ও বাজারে বিক্রির অপরাধে বাবা ছেলেকে আটক করে শাহজাহান মিয়াকে ৬ মাস ও তার পুত্র মহিদুল হক জীবনকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে র্যাব -১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেওে শহরের চন্ডিবের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল স্যানিটারী ন্যাপকিন,বেল্ট.দাতেঁর ক্যাপ জব্দ ও বাবা ছেলেকে আটক করা হয়েছে।