কচুয়ায় গনপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ক এক আলোচনা সভা, মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান গতকাল বৃহষ্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে রুপান্তরের সহযোগিতায় নারী ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব বিষয়ে শক্তিশালী করন ও নির্বাচন কমিশন কতৃক রাজনৈতিক দলের সকল কমিটিতে ৩৩ শতাংশ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করন বিষয়ক অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভায় কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ৭টি ইউনিয়নেরমহিলা সদস্যা, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প(অপরাজিতা)সদস্যা লিপি বেগম,পুতুল রানী পাইক,রনজিদা বেগমআইরিশ আক্তার সহ আরো অনেকে।