কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও দিঘীরপাড় ইউনিয়নের তিন তিন বারের ইউপি চেয়ারম্যান আমিন মোহাম্মদ ফারুকের জানাযা বৃহস্পতিবার সকাল ১০টায় দল মত নির্বিশেষে হাজারো মানুষ ডাক বাংলার ময়দানে অনুষ্ঠিত হয়। তার বড় ছেলে সেই জানাযায় ইমামতি করেন। জানাযায় প্রাক্কালে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আফজাল হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ছারোয়ার আলম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা সেই জানাযায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে আমিন মোহাম্মদ ফারুক ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। দ্বিতীয় জানাযায় তার গ্রামের বাড়ী দিঘীরপাড় শাহপুরের বড়বাড়ী মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে তাকে শাহপুরের পারিবারিক করবস্থানে দাফন করা হয় দুপুরে।