ফ্রান্সের রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হয়রত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আমতলীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ আমতলী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আমতলী সদর রোডে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ঘন্টাব্যপী মানববন্ধনে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু জাফর মোহাম্মদ সামসুদ্দোহা সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জমইয়াতে হিজবুল্লাহ’র সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ সিকদার, আবদুস সালাম, সাবেক কাউন্সিলর মোঃ মেনহাজ উদ্দিন, মাওলানা মোঃ আবদুর নুর, মোঃ শহিদুল ইসলাম মোল্লা, প্রভাষক আবদুস ছালাম, মাওলানা মোঃ আবু মুছা ও মাওলানা আলী হোসেন প্রমুখ।