গেট পাশ ছাড়া আগামী সপ্তাহ থেকে রেলপথ মন্ত্রণালয়ে প্রবেশে অফিস আদেশ জারি করা হয়েছে। প্রশাসন-১ শাখার উপসচিব মুহাম্মদ আব্দুস সালাম গত ৪ নভেম্বর এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে রেলওয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং কার্যপোযোগী পরিবেশ নিশ্চিত করতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রেলভবনে দর্শনার্থী বা তাঁদের গাড়ি প্রবেশে নিম্নের নিয়মাবলি প্রযোজ্য। মন্ত্রী,সচিব,মহাপরিচালকের একান্ত সচিব প্রতিদিন ১০ টি দর্শনার্থী গেট পাশ ইস্যু করতে পারবে। যুগ্নসচিব বা তার উপরের কর্মকর্তারা দৈনিক ৫ টি পাশ এবং অতিরিক্ত মগাপরিচালক ডেইলি ৫ টা গেট পাশ দিতে পারবেন। দর্শনার্থীদের তথ্য লিপিবদ্ধ করার জন্য অভ্যর্থনা একটি আধুনিক ব্যবস্থা চালু রাখা এবং দর্শনার্থীদের নাম,পদবি,ঠিকানাসহ সার্বিক তথ্য লিপিবদ্ধ করার পর প্রবেশের অনুমতি পাবে। বেলা ১২ টা পর রেলভবনে প্রবেশের অনুমতি পাবে। পাশপ্রাপ্ত দর্শনার্থীগণের সাথে গাড়ি থাকলে তা নিদিষ্ট স্থানে পাকিং করতে হবে। রেলভবনের উত্তরপার্শ্বে শুধুমাত্র সেলফ ড্রাইভিং গাড়ি রাখা যাবে। সকল দর্শনার্থীকে মাস্ক ব্যবহার করতে হবে। রেলভবনের কর্মকর্তা কর্মচারী ছাড়া দর্শনাথীদের প্রতিদিন প্রবেশের ভিত্তিতে পাশ ইস্যু করতে হবে। যে তারিখে পাশ দেয়া হবে সেই পাশ দিয়ে পরের দিন প্রবেশ করতে পারবে না। রেলপথ মন্ত্রণালয়ের সভা/সেমিনারসহ অন্যান্য কোন অনুষ্ঠানে যোগদানে জন্য রেল কর্তৃপক্ষের দেয়া নোটিশ বা দাওয়াতপত্র পাশ হিসেবে গন্য হবে।