রাজশাহীর বাঘায় পিতার উপর রাগ করে আতিকুল ইসলাম রাজন (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আতিকুল ইসলাম রাজন উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড মেম্বর ও জোতনশি গ্রামের আবদুর রউফ এর ছেলে।
জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে ছেলে ও পিতার মধ্যে বুধবার সকাল ১২টার দিকে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের লোকজনের অজান্তে বিষয় প্রাণ করে। পরে পরিবারের লোকজন জানতে পেরে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। সেখানে তার অশস্থা বেগতিক দেখে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। অবশেষে পরিবারের লোকজন রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। তবে পরিবারের কোন অভিযোগ না থানায় ময়না তদন্ত ছাড়াই পুলিশ লাশ দাফনের অনুমতি দিয়েছেন। এ দিকে সম্প্রতি লেখাপড়া শেষ করে মাস দেড়ে আগে আতিকুল ইসলাম রাজন বিয়েও করেন এবং পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে রাজপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে শুনেছি।