রাজশাহীর বাঘায় বাইছ (পলো) দিয়ে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়। বাউসা ইউনিয়নের আড়পাড়া বিলে বৃহস্পতিবার সকাল থেকে এই মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়।
জানা যায়, আড়পাড়া গ্রামে প্রতি বছর শীত মৌসুমে বিলে পানি কমতে শুরু করলে আশে পাশের গ্রামের মুরুব্বীদের পরামর্শে নির্ধারিত বৃহস্পতিবার প্রায় তিন শতাধিক লোক বাইছ নিয়ে দলবদ্ধ হয়ে মাছ ধরার উৎসব শুরু করে। তবে এই মাছ শিকার উৎসব উপলক্ষে আশে পাশের গ্রামগুলোতে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। শিকারীদের মধ্যে অনেকেই রুই, কাতলা, চিতল, বোয়াল, গজার, শোলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরেন। মাছ ধরা পড়ার সাথে সাথে তাদের আনন্দে শরীক হন অনেকেই। বাইছ নিয়ে পানিতে এক সাথে হৈহুল্লোর করে সামনের দিকে ছন্দের তালে তালে এগিয়ে যাওয়া সৌন্দর্যের এক অপরূপ দৃশ্য।
আড়পাড়া গ্রামের শরিফ উদ্দিন ও মিন্টু আহম্মেদ বলেন, এলাকার মুরুব্বীদের সাথে আলোচনা করে মাইছ দিয়ে মাছ ধরার উৎসব করা হয়। দেশীয় উপকরণ দিয়ে মাছ শিকার করলে যেমন খরচ কম, তেমনি মাছের বংশ বিনাশ হয় না। বিলে মাছ শিকারের জন্য বাইছের ব্যবহার হয়ে আসছে বহু পুরনো কাল থেকে। বাঁশের তৈরি এই বাইছ দিয়ে মাছ শিকারসহ বিভিন্ন কাজেও ব্যবহার করা হয়। এরমধ্যে অনেকই ৬-৮ কেজি পর্যন্ত মাছ ধরেছে। তবে আগামীতে যে বেশি মাছ ধরবে তার জন্য পুরুস্কারের ব্যবস্থা করা হবে।
বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, শুকনো জলাশয়ে প্রতি বছরের আশ্বিন মাস থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত হয়ে থাকে সৌখিন মাছ শিকারিদের উৎসব। তবে দখল, দুষণ ও ভরাটসহ বিলের অস্তিত্ব সংকটের কারণে এখন আর খুব একটা চোখে পড়ে না ঐতিহ্যবাহী এই বাইছ উৎসব।
বাঘায় বাইছ দিয়ে মাছ ধরার উৎসব
এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :