কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক- দিঘীরপাড় ইউনিয়নের তিন তিনবারের বর্তমান ইউপি চেয়ারম্যান আমীন মোহাম্মদ ফারুক (৫৮) বুধবার দুপুর ১টা ৩০মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া..................রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের সাহাপুরের বড়বাড়ি ও বর্তমান পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা। তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আফজাল হোসেনসহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।