রাজশাহীর বাগমারায় আগামী ১৪ নভেম্বর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষে উপজেলা আ.লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকলী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী জজ কোর্টের পিপি ইব্রাহীম হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, ভবানীগঞ্জ পৌর আ.লীগের সভাপতি, মেয়র আবদুল মালেক মন্ডল, তাহেরপুর পৌর আ.লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম প্রমুক। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে উপজেলা আ.লীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ওই সম্মেলন সফল ও স্বার্থক দলীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।