চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল ৪ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় হরিশ্চন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোঃ মিশকাত রহমান (মিশু) বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের লোকজন দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সে ঈসবপুর ইউনিয়নের জোতরামধনপুর গ্রামের মোঃ মুসাবদ্দীনের ছোট ছেলে। চিরিরবন্দর থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কারো আপত্তি না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।