খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানা সংলগ্ন ট্রাকের ধাক্কায় দিপ্ত দত্ত শুভ (২০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুই আরোহী। মঙ্গলবার (০৪ নভেম্বর) গভীর রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপ্ত দত্ত শুভ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বারুই ডাঙ্গা গ্রামের দিপক দত্তের ছেলে। আহতরা হলেন- হৃদয় (২২) ও টিপু সুলতান (২৫)। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাটাখালি হাইওয়ে থানার সূেত্র জানা যায়, মঙ্গলবার গভীর রাতে শুভসহ তিন জন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালি নামক স্থানে একটি ট্রাকের সাথে তাদের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শুভ দত্ত মারা যান এবং আহত হন হৃদয় ও টিপু সুলতান।