বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে বিন¤্র শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে। জেল হত্যা দিবসে অন্যদের ন্যয় আলোচনাসভা ও দোয়া মাহফিল করেছে রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থা। দিবসটি উপলক্ষ্যে এদিন মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মহানগরীর সপুরা এলাকায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার জীবন দর্শন নিয়ে আলোচনা করা হয়। এ সময় আলোনায় অংশ নেন- সংগঠনটির উপদেষ্টা মোঃ আজিবার রহমান ও গোলাম কিবরিয়া নান্নু, সভাপতি মোঃ ইলিয়াস ব্যাপারী, সহসভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক শাহীন হোসেন, সহকারী সাধারণ সম্পাদক আমজাদ আলী, কোষাধ্যক্ষ মোঃ সুমন, কার্যকরী সদস্য সোহাগ হোসেন, খাজা মাইনুদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মোনাজাত শেষে উপস্থিতিসহ স্থানীয় এলাকাবাসীদের মধ্যে প্যাকেট খাবার বিতরণ করা হয়।