রাজশাহীর বাঘায় ৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে আড়ানীর মালেক এর মোড় এলাকা থেকে র্যাব নাটোর এর একটি দল তাদের আটক করে।
বাঘা থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নাটোরের একটি দল বুধবার রাত দেড় টার দিকে বাঘা উপজেলার আড়ানী মালেকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আড়ানী মাস্টার পাড়া গ্রামে আব্দুল মালেকের ছেলে আব্দুল জাব্বার (২৬), চকসিংড়া গ্রামের মজনু রহমানের ছেলে মমিন উদ্দীন দিপুকে (২৫) আটক করে। এ সময় তাদের কাছে দুইটি ব্যাগ তল্লশি করে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাটোর র্যাবের ডিএডি নায়েব সুবেদার এ.কে.এম রবিউল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, দুইজনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে রাজশাহী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।