রাজশাহীর বাঘায় পদ্মায় ২১ দিনের অভিযানে ৩৭ লক্ষ টাকার জাল ধ্বংস ও ৬ জেলের ২৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বাঘা উপজেলার পদ্মা নদীর ২৬ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষার্থে ৪০টি অভিযান, ৮টি মোবাইল কোট, দুটি মামলা ও চশরাজাপুরের আবুল শেখ, তোফা শেখ, মুজির মোল্লা, আকবর ব্যাপারি, রাজ্জাক প্রামানিক, মজের মোল্লা, ৬ জেলের ২৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামাল হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, বাঘা থানার পুলিশ, আলাইপুর ও মীরগঞ্জ, বিজিবি পৃথকভাবে পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযান চলে ১৪ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। ২১ দিনে ৩৭ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৬১ হাজার মিটার কারেন্ট জাল ও ১৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো উপজেলার মীরগঞ্জ, আলাইপুর বিজিবি ক্যাম্প, গোকুলপর, আলাইপুর পদ্মা নদীর ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় দেয়া হয়। তবে উপজেলায় ১ হাজার ৩০৭ জন জেলের মধ্যে ৮২৫ জনকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ২১ দিনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট ও বেড় জাল জব্দ করে জনস্মুখে পুড়িয়ে দেয়া হয়। ১০ জনকে অর্তদন্ড করা হয়।