কিশোরগঞ্জের সরারচর ইউনিয়নের খালেকারভান্ডার উত্তর পাড়া গ্রামের মোঃ জিল্লুর রহমানের মেয়ে ও জহুরুল ইসলাম নার্স ইনষ্ট্রিটিউটের ৩য় বর্ষের ছাত্রী ইতি আক্তার (২০) এর রহস্য জনক ভাবে মৃত্যু বরণ করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। তবে গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে পুলিশের নিকট অভিযোগ আসার পর পুলিশ মঙ্গলবার সকালে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেন। এই ব্যাপারে বাজিতপুর থানায় মঙ্গলবার সকালে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।