গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি-জমা সংক্রান্ত জের ধরে বেধরক মারপিট থানায় অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান, পিতাঃ মৃত আব্দুস সোবহান ফকির, গ্রামঃ বেউরগ্রাম, ইউপিঃ ৪নং রাজাহার, থানাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্ধা। তাদের ভোগদখলীয় জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। গত ২৮-১০-২০২০ইং সকাল অনুমান ৯.০০ঘটিকার সময় মোঃ ইমদাদুল, ওবাইদুল উভয়ের পিতা হাছেন আলী, মোঃ আনিছুর পিতা-দারাজ, মোঃ মনজেদ পিতা-মোঃ মছেন, মুনছুর পিতা-মনজেদ, বাবু পিতা-ইমদাদুল, লাদেম পিতা-ওবাইদুল, রোজিনা, স্বামী-আনিছুর, আমেনা স্বামী-দারাজ, আশরাফোন ও জিল্লুর উভয়ের মৃত রিয়াজ এবং পিয়ারা স্বামী-রফিকুল ইসলাম সকলের গ্রামঃ বেউরগ্রাম পরিকল্পিতভাবে যোগসাজসে জিয়াউরের দখলীয় জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করিয়া জমিতে থাকা পরিপক্ক ধান কাটতে শুরু করলে তাতে বাধা প্রদান করিলে অবৈধ দখলদারা তাতে ক্ষিপ্ত হইয়া বেধরক মারপিট করিয়া ধান কাটিয়া লইয়া যায়। আহত অবস্থায় এলাকাবাসীর উদ্ধার করিয়া গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ থানায় এই ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।