বগুড়ার নন্দীগ্রামে মটর সাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সিহাব উদ্দিন (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শেখেন মাড়িয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সিহাব উদ্দিন স্থানীয় চৌদিঘি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র এবং শেখের মাড়িয়া গ্রামের ফেরদৌস উদ্দিনের ছেলে।
জানা গেছে, সিহাব উদ্দিন তার বাবার মটর সাইকেল নিয়ে গ্রামের সড়কে চালানো শিখছিল। এ সময় সড়কের পার্শ্বে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।