কচুয়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার বাধাল বাজার থেকে অবৈধ কারেন্ট জাল ভোটা জাল,ভ্যাসান জাল উদ্ধার ও কচুয়া বাজার থেকে বিভিন্ন প্রকার পচা মাছ উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়।গতকাল সোমবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রনাব কুমার বিশ^াস, উপজেলা মৎস্যলীগের আহবায়ক রিপন শিকদার, যুগ্ম আহবায়ক রুহুল সেখ সহ স্থানীয় নেত্রীবৃন্দ।