বগুড়ার শেরপুরে শালফা দক্ষিনপাড়া গ্রামে অসাবধাণতায় গত রোববার রাতে সাপের কামড়ে বাবলু শেখ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের মহির উদ্দিন শেখের ছেলে বাবলু শেখ প্রতিদিনের ন্যায় গত রোববার রাতের খাবার শেষ করে ঘুমানোর জন্য বিছানায় যায়। সবার অজান্তে একটি দারাজ জাতের সাপ বিছানার উপরে উঠে ছিল। বিছানা না দেখে বাবলু শেখ ঘুমিয়ে পড়েন। রাতের যে কোন সময় ঘুমের মধ্যে অজান্তেই সাপের উপর বাবলুর হাত পরলে সাপ তাকে কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন স্থানীয় এক ওঝার মাধ্যমে ঝারফোক দিয়ে বিষ নামিয়ে আনার পর আবারও সে তার বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত ১২ টার দিকে আবারো সে বেশি অসুস্থ হয়ে পরলে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।