বগুড়ায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে বাসাবাড়ীতে প্রবেশ করে পানির সুইচ কোথায় রয়েছে বলে টিভি, মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে। গত ২৮ অক্টোবর দুপুরে শহরের জলেশ্বরীতলা (আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন) প্রদ্যুত কুমার সাহার বাসাবাড়ীতে এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ের লিটন শেখ বাঘার পুত্র শাহ আরিফ জনি শেখ (২৮), জলেশ্বরীতলার কালি মন্দির এলাকার আবদুল কাইয়ুম ওরফে ওফার পুত্র সাইফুল্লাহ রুমন (৩৮), শাজাহানপুর উপজেলার ফুলতলার আবুল হোসেনের পুত্র আজাহারুল ইসলাম শান্ত (২৫)। জানাযায়, গত ২৮ অক্টোবর দুপুর সাড়ে ১২ টায় বগুড়া শহরের জলেশ্বরীতলা (আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন) প্রদ্যুত কুমার সাহার বাসায় কলিং বেল চাপলে প্রদ্যুত কুমারের স্ত্রী শোক্লা সাহা বাসার গেট খুলে দেয়।
এসময় অজ্ঞাতনামা দুইজন তার স্ত্রীকে বলে আপনার বাসার পানির লাইনের সমস্যা আমরা ঠিক করতে এসেছি। আপনাদের বাসার পাইর সুইচ কোথায় বলেই তারা জোরপূর্বক বাসার ভিতরে ঢুকে দরজা লেগে দেয়। একপর্যায়ে ওই দুইজন কোমড় থেকে ধারালো চাকু বের করে শোক্লা সাহাকে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা, স্বর্ণালংকার সবকিছু বেরকরে দিতে বলে। নইলে জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ অবস্থায় বাসার মধ্যে আরো দুই জন লোক ঢোকে। এই চার জনের মধ্যে একজন তার ছেলে সুমন্ত সাহা (১৪) গলায় চাকু ধরে ভয়ভীতি দেখে চিৎকার-চেচামেচি করতে নিষেধ করে। একপর্যায়ে তারা প্রদ্যুত কুমারের ঘরে থাকা ৪০ ইঞ্চি এলইডি টিভি, মোবাইল ফোন, চেইনমালা ছিনিয়া নিয়ে চলে যায়। এ ঘটনায় প্রদ্যুত কুমার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে। স্থানীয় লোকজন জানায়, ধৃত আসামিরা কিশোর গ্যাংয়ের লিডার। তারা অল্প বয়সের ছেলেদেরকে বিভিন্ন প্রলোভন দেখে শহরের জলেশ্বরীতলা, রহমাননগর, মালতিনগর, বউবাজার এলকাসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ডাকাতী, মাদক পাচারসহ নানার রকম অপরাধ করে নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই ছিনতায়ের ঘটনায় সদর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর সার্বিক সহযোগীতায় সদর ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এস আই খোরশেদ আলম রবি, এএসআই মোঃ আলমাস আলী, এটিএসআই মোঃ শফিকুল ইসলাসসহ শহরের বিভিন্ন জায়গায় অভিযান করে রোববার ৩ জনকে গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত টিভি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের একজন স্মিকারক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, ঘটনার পর বিভিন্ন জায়গায় অভিযান করে ওই ৩ জন আসামীদেরকে ধৃত করা হয় এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত সনি টিভি উদ্ধার করা হয়। ঘটনায় একজন পলাতক আছে, তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।